ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
আগামীর রাষ্ট্র ও রাজনীতির কেন্দ্রে থাকবে এআই ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত কুয়াকাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তায় দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অ্যাডভোকেট শাহিন পটুয়াখালীতে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়া সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি সেবাগ্রহীতাগণ কলাপাড়ায় আয়কর আইনজীবী মনিরের অফিসের কার্যক্রম চালু মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা Jubo Dal leader Liton leads Jubo Dal protest march in Patuakhali ঘুষ ছাড়া ফাইল নড়ে না মিরপুর ভূমি অফিসে

‘সংস্কার’ এর তুলনায় ‘নির্বাচন’ নিয়ে মানুষের বেশি আগ্রহ: গবেষণা

সি আর ডি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
107

বাংলাদেশের মানুষ সংস্কারের তুলনায় নির্বাচন নিয়ে প্রায় ৩.৫ গুণ বেশি অনুসন্ধান করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। স্ট্র্যাটেজি এন্ড পলিসি ফোরামের (SPF) এই গবেষণায় দেখা গেছে, গত তিন মাসে (১৮ ডিসেম্বর, ২০২৪ থেকে ১৮ মার্চ, ২০২৫) গুগল সার্চ ট্রেন্ড অনুযায়ী বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদের ৭৭.৭% অনুসন্ধান নির্বাচন সংক্রান্ত, যেখানে সংস্কার নিয়ে অনুসন্ধানের হার মাত্র ২২.৩%।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, মানুষের আগ্রহের এই পার্থক্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচন কেন্দ্রিক আলোচনার কারণে বলে ব্যাখ্যা করা হচ্ছে।

স্ট্র্যাটেজি এন্ড পলিসি ফোরামের পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, “বাংলাদেশে সাধারণ মানুষ রাজনৈতিক সংস্কারের চেয়ে নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এর অন্যতম কারণ হলো মানুষ বিশ্বাস করে যে একটি দেশের এগিয়ে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে গণতন্ত্র”

স্ট্র্যাটেজি এন্ড পলিসি ফোরামের আরেকজন পরিচালক (প্রশাসন) ইঞ্জিঃ আসিফ হোসেন রচি মনে করেন “দেশে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা থাকলেও তা নির্বাচনের সাথে কখনোই সাংঘর্ষিক না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া”

গবেষণাটিতে গুগল সার্চ ট্রেন্ড ডেটা ব্যবহার করে বিশ্লেষণ করা হয়, যেখানে প্রতিদিনের অনুসন্ধানের হার তুলনা করা হয়েছে। সংস্থাটি মনে করে, এই গবেষণা রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারে, বিশেষত যারা জনমতের ভিত্তিতে নীতি নির্ধারণ করতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সংস্কার’ এর তুলনায় ‘নির্বাচন’ নিয়ে মানুষের বেশি আগ্রহ: গবেষণা

আপডেট সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫