ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
আগামীর রাষ্ট্র ও রাজনীতির কেন্দ্রে থাকবে এআই ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত কুয়াকাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তায় দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অ্যাডভোকেট শাহিন পটুয়াখালীতে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়া সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি সেবাগ্রহীতাগণ কলাপাড়ায় আয়কর আইনজীবী মনিরের অফিসের কার্যক্রম চালু মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা Jubo Dal leader Liton leads Jubo Dal protest march in Patuakhali ঘুষ ছাড়া ফাইল নড়ে না মিরপুর ভূমি অফিসে

বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

সি আর ডি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
106

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের যেকোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দাও জানায় দেশটি। গতকাল বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনও পদক্ষেপ নিচ্ছে কিনা- এসব বিষয়ে প্রশ্ন করেছেন। ওই প্রশ্নকারী বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। যদিও তিনি সরাসরি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করেননি, তবে তিনি উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেছেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন।

গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতের পক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। চলমান এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে?

এসব প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই। এবং বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই। এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং এটাই আমরা প্রত্যাশা করি। এবং এটাই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৫:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫