ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
আগামীর রাষ্ট্র ও রাজনীতির কেন্দ্রে থাকবে এআই ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত কুয়াকাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তায় দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অ্যাডভোকেট শাহিন পটুয়াখালীতে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়া সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি সেবাগ্রহীতাগণ কলাপাড়ায় আয়কর আইনজীবী মনিরের অফিসের কার্যক্রম চালু মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা Jubo Dal leader Liton leads Jubo Dal protest march in Patuakhali ঘুষ ছাড়া ফাইল নড়ে না মিরপুর ভূমি অফিসে

চীনের সঙ্গে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র সই

সি আর ডি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
108

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। বুধবার বেইজিংয়ে দু’দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক হয়। এসময় দু’দেশের সার্বিক উন্নয়নে ৭টি ঘোষণাপত্র সই করে।

বেইজিংয়ের স্থানীয় সময় সকাল এগারোটায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ।

দেয়া হয় লাল গালিচা সংবর্ধণা ও চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি।

গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী । দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা।

পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে
২১ টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭ টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্সুরেন্স নিয়ন্ত্রণ ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীনের সঙ্গে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র সই

আপডেট সময় : ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪