ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত কুয়াকাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তায় দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অ্যাডভোকেট শাহিন পটুয়াখালীতে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়া সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি সেবাগ্রহীতাগণ কলাপাড়ায় আয়কর আইনজীবী মনিরের অফিসের কার্যক্রম চালু মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা Jubo Dal leader Liton leads Jubo Dal protest march in Patuakhali ঘুষ ছাড়া ফাইল নড়ে না মিরপুর ভূমি অফিসে ‘প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন’

কলাপাড়া আ.লীগের ৯ নেতাকর্মীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। 

বাংলাদেশ সংলাপ ডেক্স:
  • আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
85

সাবেক সংসদ সদস্য ও ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব সহ মোট ৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হোসেন।

পটুয়াখালী কলাপাড়া থানায় দায়ের করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া চৌকি আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হোসেন বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. মজিবুর রহমান টোটন জানান, আগামী ১৯/০৬/২০২৫ তারিখ তদন্ত রিপোর্ট প্রাপ্তির জন্য দিন ধার্য আছে। অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পুরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার কলাপাড়া খানার স্মারক নম্বর ১৫৭১, তারিখ ১২/০৫/২০২৫ খ্রিস্টাব্দ মূলে আদালতে হাজির হয়ে মামলার এজাহারনামীয় ৯ জন আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দানের প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তার আবেদন সহ মামলার নথি পর্যালোচনা করে আদালত অত্র মামলার পলাতক আসামি সাবেক দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সহ অনান্য আসামীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করে। অত্র মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র আদেশ বলবৎ থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি ও সদয় অবগতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট,পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ কে আদেশের কপি দেয়া হয়েছে।

পটুয়াখালী কলাপাড়া বিএনপি অফিস ভাংচুর অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় কলাপাড়া ১৮ আগস্ট ২০২৪ সালে

মামলাটি দায়ের করা হয়। মামলার অনান্য আসামীরা হচ্ছেন কলাপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালে তালুকদার, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার, মোঃ শাহ আলম ও মোঃ কাওসার পারভেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়া আ.লীগের ৯ নেতাকর্মীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। 

আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫